শিশু অধিকার সুরক্ষায় সংসদীয় ককাসের প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত ‘শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ককাসের সভাপতি শিরীন সুলতানা এমপির সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন ককাসের পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।



