৫১তম বিসিএস প্রিলিমিনারি ১১ ডিসেম্বর
৫১তম বিসিএস (বিশেষ) লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বুধবার পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।


