হৃদয়ের সুস্থতা দুই বিষয়ের ওপর নির্ভরশীল
মহান আল্লাহ মানুষের প্রতিটি অঙ্গের জন্য একটি নির্দিষ্ট পূর্ণতা নির্ধারণ করেছেন। এই পূর্ণতাই অঙ্গগুলোর অস্তিত্ব ও শক্তির মূল উৎস। যখন এই পূর্ণতা শেষ যায় কিংবা তাতে ঘাটতি দেখা দেয়, তখন মানুষের মনে বিষন্নতা নেমে আসে, সৌন্দর্য ম্লান হয়, আনন্দ কমে যায় এবং স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যায়।


