মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত এলাকায় বিকট শব্দে কেঁপে উঠেছে বসতবাড়ি। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক জান্তা বাহিনী।



