‘বাবা, আমাকে বাঁচাইতে আসো’ শেষ ভিডিওকলের পরই মৃত্যু
রাজধানীর তেজগাঁওয়ে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে বাবাকে ভিডিওকল করে আকুতি জানিয়েছিলেন জুমরাতুন নেছা বর্ষা (২৪)। ‘বাবা, আমাকে বাঁচাইতে আসো’ মেয়ের এমন চিৎকার শুনে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বাসায় পৌঁছান মা-বাবা।



