চাকরিচ্যুতির সাড়ে চার বছর পর দুদকে ফিরছেন শরীফ উদ্দিন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রয়েছে। ওই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল প্রত্যাহার করে নিয়েছে দুদক।

