সরকার নির্ধারিত দাম ২ হাজার ছাড়িয়ে যেতে পারে
অবশেষে ব্যবসায়ীদের দাবিই মেনে নিচ্ছে সরকার। এলপিজি রূপান্তর, ডিস্ট্রিবিউটর এবং খুচরা বিক্রেতাদের কমিশন বাড়াতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য এলপিজির যে মূল্য নির্ধারণ হবে সেখানে এই তিন ধরনের চার্জ বৃদ্ধি করা হবে।




