শেষ বলের নাটকে হার দিয়ে শুরু বাংলাদেশের
হংকং সিক্সেসের সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াইয়ে জয় দিয়ে মিশন শুরু করতে পারল না বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু ও লড়াইয়ের পরও শেষ বলের নাটকীয়তায় হেরে মাঠ ছাড়তে হয়েছে সাব্বির-সোহানদের।



