নিষেধাজ্ঞা শেষের পর সকালেই এত ইলিশ, মাছ ধরা হয়েছিল কখন?
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের দেওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৯ অক্টোবর রাত ১২টায়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর গভীর রাত থেকে ভোরের মধ্যে ইলিশবোঝাই ট্রলার নিয়ে আলিপুর-মহিপুর মৎস্যবন্দরে ফিরতে শুরু করেন জেলেরা।




