মতলবে র্যালি থেকে তুলে যুবদল নেতাকে পিটিয়ে জখম
চাঁদপুরের মতলব দক্ষিণে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি থেকে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামাকে (৪২) তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে পৌর বিএনপির সদস্য মিজানুর পাটোয়ারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা।




