ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
বসনিয়া-হার্জেগোভিনায় ইতালির সেনাবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। খবর আনাদোলু এজেন্সি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আনসা।



