আলোকস্বল্পতা আর উইকেটের মিছিলে শেষ হলো তৃতীয় দিন
পুরো দিন জুড়ে উইকেটের পতন, আলোকস্বল্পতার লুকোচুরি আর ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে টেস্টের নিয়ন্ত্রণ এখন সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মুঠোয়। বোলারদের নৈপুণ্যে দিনটি দুর্দান্ত শুরু করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের খাদের কিনারায় দাঁড়িয়ে দিন শেষ করেছে বাংলাদেশ।


