বিক্ষোভে সহিংসতার আশঙ্কায় ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন
ফ্রান্সে আগামী শনিবারের (৩১ অক্টোবর) বিক্ষোভকে কেন্দ্র করে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। হ্যালোইন উৎসবের দিন বিক্ষোভকে ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় এ ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।




