পুলিশকে পক্ষপাতহীন দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রায় দুই দশকের অপেক্ষা। ২০০৬ সালে পুলিশে নিয়োগের জন্য নির্বাচিত হলেও চাকরিতে যোগ দিতে পারেননি ২৪৬ জন সার্জেন্ট-এসআই। ২০০৭ সালে বাতিল হয় নিয়োগের আদেশ। দীর্ঘ অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ করেছেন এই শিক্ষানবিশ সার্জেন্ট ও এসআই।




