উন্নয়ন সহযোগিতা পেরিয়ে বাণিজ্য-বিনিয়োগে জোর
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়ন এবং সেখানে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপান। দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই গতকাল বুধবার জাপানের টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান।



