সাঙ্গু নদীতে বালু উত্তোলন, জব্দ এক্সকাভেটর
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলার খানখানাবাদ, সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৬৮টি ড্রেজার পাইপ জব্দ করা হয়েছে।



