বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে সচেতনতামূলক র্যালি
বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে স্ট্রোকের লক্ষণ শনাক্ত করা এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত জরুরি চিকিৎসার আওতায় আনার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।



