আরচারদের সোনা-রুপা জয়ের আনন্দ
গতকাল বুধবার দিনটি দুর্দান্ত হতে পারত বাংলাদেশের জন্য, কিন্তু হয়নি। তিন ইভেন্টের ফাইনালের মধ্যে একটিতে জিততে পেরেছে দল। তবে এশিয়া কাপ আরচারিতে ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টে (স্টেজ-২) এদিন একটি সোনা এবং দুটি করে রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে পাঁচ পদক জয়ের আনন্দও সঙ্গী হয়েছে তাদের।



