জামিনে মুক্ত ভালুকার সেই নারী উদ্যোক্তা
ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী হওয়ার কথা বলে ক্ষোভ প্রকাশ করা নারী উদ্যোক্তা সাথী আক্তার (৩০) জামিন পেয়েছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক সাজিদুল ইসলাম শুনানি শেষে তাকে ৫০০ টাকার মুচলেকায় জামিন দেন।


