২২ লাখ মানুষের ভরসা, নিজেই সংকটে হাসপাতাল
চায়ের রাজধানী, পাহাড় ও হাওরবেষ্টিত জেলা মৌলভীবাজারের সাতটি উপজেলার প্রায় ২২ লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল। তবে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির সংকটে হাসপাতালটির চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।




