পদ্মা সেতু হাইওয়েতে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত, আহত ৭
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় নজরুল ইসলাম নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের অন্তত সাত যাত্রী আহত হয়েছেন।



