ধামরাইয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
ঢাকার ধামরাইয়ে বজ্রপাতে আব্দুর রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



