ঢাকা-চট্টগ্রাম অংশত বিদ্যুৎবিচ্ছিন্ন
মেঘনাঘাট-হরিপুর লাইন ট্রিপ করায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামের আংশিক এলাকা গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর ২টা ৩০ মিনিটে গ্রিড পুনরায় চালু করা হলেও কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

