গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে বিঘায় ফলন ৩২ মণের বেশি
গোপালগঞ্জে প্রচলিত আমন ধানের তুলনায় বেশি ফলন পাওয়ায় বিনা ধান-২৬ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। চলতি আমন মৌসুমে এ জাতের ধান চাষ করে বিঘাপ্রতি সাড়ে ৩২ মণ ফলন পেয়েছেন সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পশ্চিম শুকতাইল গ্রামের কৃষক মহব্বত হোসেন।



