ভারত সরকারে অস্বস্তি দোলাচলে নেতাকর্মীরা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা আশা-নিরাশার দোলাচলে রয়েছেন। তিনি ফিরবেন সেটি যেমন সুনিশ্চিত করে বলতে পারছেন না কেউ, তেমনি তিনি ফিরবেন না সে ব্যাপারেও নিশ্চিত হতে পারছেন না তারা।



