এশিয়ান কাপ আর্চারি থেকে সোনা এনে দিলেন মেয়েরা
এশিয়ান কাপ আর্চারি থেকে বাংলাদেশকে প্রথম সোনা এনে দিলেন মেয়েরা। দুপুরে ইরাকে চলমান ওয়ার্লড স্টেজ টু টুর্নামেন্টের কম্পাউন্ডের ফাইনালে কাজাখস্তানের তীরন্দাজদের ২৩০-২২০ পয়েন্টে হারান বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তাররা।




