এবার দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি
উপমহাদেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা তার ‘অরা’ সফরের প্রথম ভারতীয় আয়োজন।


