রামপুরায় আবার ইন্টারনেট অফিসে গুলি
রাজধানীর রামপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে আবার গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে হাতিরঝিলের রামপুরা অংশে ডিএল নেটওয়ার্ক সার্ভিসের কার্যালয়ে এ ঘটনা ঘটে।


