কোস্টারিকাকে বিধ্বস্ত করে গ্রুপসেরা ব্রাজিল
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে কোস্টারিকাকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। শুক্রবার (২৭ নভেম্বর) দোহার আসপায়ার জোনে ৩-০ গোলের বড় ব্যবধানে জিতেছে তারা। এই জয়ে গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে গ্রুপসেরা হয়েই পরের রাউন্ডে উঠেছে সেলেসাওরা।


