ঈদে বড় পর্দায় আসছে মোশাররফ করিম অভিনীত ‘যাত্রা বিরতি’
একটি মধ্যবিত্ত পরিবারের ভ্রমণ এবং সেই যাত্রায় ঘটে যাওয়া হাসি-কান্না ও নানা ঘটনা-অঘটনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা যাত্রা বিরতি। কাজী আসাদের পরিচালনায় আগামী বছরের ঈদে বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।


