শাড়ি পরায় চামড়ার বেল্ট দিয়ে পেটান বাবা, মায়ের সাহায্যে বাড়ি ছাড়েন রবি
অভিনেতা হতে চাওয়ায় পরিবারের বিরোধিতার মুখে পড়েছিলেন বলিউড অভিনেতা রবি কিষাণ। অভিনয়ের প্রতি তার আগ্রহ মেনে নিতে পারেননি বাবা। এমনকি রামলীলায় নারী চরিত্রে অভিনয়ের জন্য শাড়ি পরায় ছেলেকে চামড়ার বেল্ট দিয়ে মারধরও করেছিলেন তিনি।


