ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বিএনপি সরকার গঠনের আট মাসের মাথায় কোনো সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুদিনের সফরে আগামী ৭ ডিসেম্বর তার ঢাকায় আসার প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।



