গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা
বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।


