ইউটিউব-এআই থেকে শিখে ইয়াবা তৈরির চেষ্টা, মেশিনসহ তরুণ গ্রেপ্তার
সদ্য কৈশোর পার হওয়া তরুণ। একসময় কাজ করতেন সোনার দোকানে। মাঝে মাঝে সেবন করতেন ইয়াবা। একসময় তাঁর ইচ্ছা জাগে ইয়াবা বানানো শেখার। এরপর ইউটিউব ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে রপ্ত করতে থাকেন ইয়াবা তৈরির পদ্ধতি।
