হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আবৃত্তি শিল্পী মেহেদী হাসান
বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী মেহেদী হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর মিরপুর-১১ নম্বরে অবস্থিত ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন।


