হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৪৮
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে এক হাজার ৩৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
