স্থানীয় সরকার নির্বাচনে ফাউল করতে চাইলে বিরত রাখুন: সিইসি
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাজনৈতিক দল ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে কেউ ফাউল করার উদ্দেশ্য নিয়ে মাঠে নামলে তাকে বিরত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সুন্দর নির্বাচন আয়োজন করতে সবার সহযোগিতা প্রয়োজন।



