ইউপি নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি
নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।


