শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিও কর্মীর
শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে ড্রাম ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় অটোরিকশাচালক মামুন (৪০) গুরুতর আহত হন।


