দেশে এইডসে বেশি আক্রান্ত হচ্ছেন কারা
দেশে নতুন করে শনাক্ত হওয়া এইডস রোগীদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। একইসঙ্গে তরুণ ও কর্মক্ষম বয়সের মানুষের মধ্যেই সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। রবিবার (২৯ নভেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে এসব তথ্য তুলে ধরা হয়।


