অক্ষয় কুমারের ছেলের ছবি ভাইরাল, রাজেশ খান্নার সঙ্গে মিল খুঁজছেন ভক্তরা
বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী টুইঙ্কল খান্নার ছেলে আরব ভাটিয়ার নতুন লুক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। কালো ভেলভেটের জ্যাকেট, স্টাইলিশ গোঁফ আর চুলের সাজে তাঁকে দেখে প্রয়াত নানা কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অনেক ভক্ত।



