থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, মার্কেটের ছাদে বিস্ফোরণ
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ককটেল থানা-সংলগ্ন মার্কেটের টিনের ছাদে বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণের কোনো আলামত পায়নি।


