বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, প্রতি শনিবার চলবে কর্মসূচি
বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা বড় আবাসন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাগোনারীর সহযোগিতায় বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরাম শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে।

