সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা, ধোঁয়ার কুণ্ডলী
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রস তানুরায় হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা। বুধবার (২৫ নভেম্বর) চালানো এ হামলায় শোধনাগারটিতে আগুন লাগার কথা জানিয়েছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।



