জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক
অসামাজিক কার্যকলাপের অভিযোগে জয়পুরহাট কারাগারের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা এক কলেজছাত্রীকেও পুলিশে দেওয়া হয়। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে।



