পাগলা মসজিদের তহবিলে বর্তমানে কত জমা আছে
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমার পরিমাণ দেড়শ কোটি টাকা ছাড়িয়েছে। বর্তমানে মসজিদের তহবিলে জমা রয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৮১ টাকা। শনিবার (২১ নভেম্বর) দানবাক্সে পাওয়া রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা গণনা শেষে আগের জমার সঙ্গে যোগ হয়ে এই পরিমাণ দাঁড়িয়েছে।

