সাদিক কায়েমের বাড়িতে আগুন; ৩ হামলাকারী শনাক্ত, খুঁজছে পুলিশ
ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে তিনটা। শহরের নয়নপুর এলাকায় তখন গাঢ় নীরবতা। ঠিক সেই সময় ছাদের ওপর বিকট শব্দে ঘুম ভাঙে আবুল কাশেমের। দরজা খুলে বের হতে গিয়েই তিনি দেখেন- চারপাশে দাউ দাউ করে জ্বলছে আগুন।


