পুরোনো সোনা বিক্রি ও বিনিময়ে বাজুসের নতুন নিয়ম
পুরোনো স্বর্ণালংকার বিক্রি কিংবা বদলে নতুন গহনা কেনার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো সোনা বদলে নতুন গহনা কিনলে ৯ শতাংশ এবং সরাসরি দোকানে বিক্রি করলে ১৫ শতাংশ মূল্য কর্তন করা হবে।

