রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার অনুমোদন দেয়া হবে না: শিক্ষামন্ত্রী
রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন কোনো বিভাগ খোলার অনুমোদন দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না, বলে কড়া মন্তব্য করেছেন মন্ত্রী।
