কাজ না করেই পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, এআইয়ের ছবি দিয়ে মিথ্যাচার বরগুনা পৌরসভার
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা না করেই তা সম্পন্ন হওয়ার প্রচার চালানোর অভিযোগ উঠেছে বরগুনা পৌরসভার বিরুদ্ধে। এ জন্য ব্যবহার করা হয়েছে পুরোনো ছবি। এমনকি বাস্তবে নেই এমন দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করে পৌরসভার ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
